সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ: লক্ষ্মীপুরে এসপি আবু তারেক
লক্ষ্মীপুর প্রতিনিধি
পুলিশ সুপার বলেন, সরকার আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য- সেটি হলো নির্বাচন। আমাদের এখন একটাই টার্গেট, ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সব ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো প্রকার অঘটন যেন না ঘটে, তা নিশ্চিত করতে পুরো পুলিশ টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব নয়, এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন।



Post Comment