সেনবাগকে হারিয়ে সুবর্ণচর ফাইনালে

প্রতিনিধি,সুবর্ণচর নোয়াখালী ::


ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুবর্ণচর বনাম সেনবাগের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৫-২ গোলে সেনবাগকে হারিয়ে সুবর্ণচর বিজয়ী হয়েছেন।

সুবর্ণচর উপজেলার পক্ষে গোল করেন,দলের অধিনায়ক তুহিন ২ গোল,বাদশা ১ গোল,জাবেদ ১ গোল ও সোহাগ ১ গোল। আর সেনবাগের পক্ষে গোল দুইটি করেন, ইলিয়াস ও প্রিন্স।

সোমবার সকাল ১১ টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে সুবর্ণচর বনাম সেনবাগের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজকের সেমি ফাইনাল খেলায় সুবর্ণচর উপজেলা বিজয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। ১৫ জুন ফাইনাল খেলার মধ্যদিয়ে এই টুর্নামেন্ট শেষ হবে ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ