সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মতবিনিময়

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি :


“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো খোরশেদ আলম।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩-২৯ জুলাই পর্যন্ত কর্ম পরিকল্পনা তুলেন ধরেন।

সাত দিনের কর্মপরিকল্পনার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে আলোচনা সভা ,র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করণ,মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি তুলে ধরা,বিভিন্ন অভিযান পরিচালনা করা,মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামান্যচিত্র তুলে ধরা মূল্যায়ন,পুরস্কার বিতরণ করা।

এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ