সুবর্ণচরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধিঃ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে বজ্রপাতে লোকমান হোসেন বাবর (৪২) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরআমান উল্যাহ ৭নং ওয়ার্ড দাসেরহাট এলাকার এসবিএম ব্রিকস্ (ইটভাটা) এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন বাবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরসীতা ইউপির কেলাকোপা গ্রামের আবদুল খালেক মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত এসবিএম ব্রিকস্ অন্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন লোকমান হোসেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তখনও ইটভাটায় নিজেদের কাজ করছিল শ্রমিকরা। সাড়ে ৭টার দিকে বজ্রপাত শুরু হলে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় লোকমান।
ইটভাটার পরিচালক বাবুল চন্দ্র কাহার শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে লোকমান মারা যায়। তার মৃতদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত
কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, হাসপাতালে আনার আগেই লোকমান হোসেন মারা যান। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন,  চর আমান উল্লাহ বজ্রপাত দেখে আতঙ্কিত হয়ে এসবিএস ইটভাটা শ্রমিক লোকমান হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব  ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ