ধারাবাহিক নাটক ‘হিসেবী কিপটে’ এর শুটিং শুরু হলো

সুবর্ণ নাট্যদল এর প্রযোজনায় দীর্ঘদিন পর অভিনেতা “আবদুল করিম” এর অভিনীত ধারাবাহিক কমেডি নাটক ‘হিসেবী কিপটে’ সিরিজের আবারো শুটিং শুরু হলো, বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বদলে যাচ্ছে গ্রামের মানুষের সহজ-সরল জীবনযাপন। শহরে গ্রামে এমনও কিছু মানুষ আছে যারা প্রতিটি কাজে কিপটেমি করে, গ্রামের একদল তরুণ স্বপ্ন দেখে তারা গ্রামে বসে নাটক নির্মাণ করবে, যেখানে থাকবে দেশের বড়মাপের অভিনেতা, অভিনেত্রী, এমন প্রেক্ষাপটে ‘হিসেবী কিপটে’ শিরোনামে বিভিন্ন পর্ব নির্মিত হয়েছে হিসেবী কিপটে ১ হতে ৭ পর্ব। তারই ধারাবাহিকতায় হিসেবী কিপটে ৮ হতে ১২ পর্ব সিরিজের এই কমেডি ধারাবাহিক নাটক খুব শীঘ্রই আসছে ইউটিউব চ্যানেল ‘টিম নোয়াখালী’তে।

“হিসেবী কিপটে’ সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা ‘জিসান রহমান’ গল্প – জিসান রহমান ও আবদুল করিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল করিম, জিসান রহমান, ইব্রাহীম খলিল, তানবেহা ইসলাম পপি, আবুল কালাম খাজা, আবদুল কাদের, মৌসুমি, ইমাম হোসেন, মোঃ রাকিব, সোহাগ আহমেদ প্রমুখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ