কে এই শিশু শিল্পী জান্নাতুল মারিয়া?

বিনোদন প্রতিবেদক : নোয়াখালী।

নতুন প্রজন্মের উদীয়মান শিশু অভিনেত্রী জান্নাতুল ফেরদাউস মারিয়া ইতোমধ্যেই অভিনয়প্রেমী দর্শকদের নজর কেড়েছেন। তার অভিনীত একটি রিলস ভিডিও ২৭ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে, যা তার প্রতিভা ও সম্ভাবনার এক নিদর্শন।

জান্নাতুল মারিয়ার স্বপ্ন—একদিন একজন বড় মাপের অভিনয়শিল্পী হওয়া। এই স্বপ্ন পূরণের পথে তার যাত্রা শুরু হয় ২০২৪ সালে, যখন তিনি সাংবাদিক বাবা আহসান হাবিবের সঙ্গে যোগ দেন সুবর্ণ নাট্যদলে। নির্মাতা জিসান রহমান পরিচালিত “শিক্ষা” নামক নাটকে তিনি প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।

এরপর একের পর এক নাটকে তার সরব উপস্থিতি দেখা যায়। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে:

  • দাদা নাতি (১ ও ২), হাঁস কান্ড (১, ২, ৩), সমাজের সভাপতি (১, ২, ৩), ইমাম সাহেব, একটু হাসুন,  আজগর মহাজন, গন্তব্যই মন্তব্য ২, প্রতিবাদ, বাকীতে মাছ বিক্রি, পরিবর্তন, বেদাবেদ নয়, বেয়াই বাড়ির ইফতার, অভিমান, সুদখোরের ঈদ, গরিবের মেয়ে, কিপ্টার ঈদ

জান্নাতুল মারিয়া বলেন, “আমি অভিনয় করতে খুব ভালোবাসি। আমি চাই, একদিন দেশের একজন নামকরা অভিনেত্রী হই। সবার দোয়া চাই, যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি।”

নির্মাতা জিসান রহমান বলেন, “মারিয়া খুবই মনোযোগী ও প্রতিভাবান একজন শিশু শিল্পী। তার চোখে স্বপ্ন আছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে সে আন্তরিকভাবে কাজ করছে।”

তার বাবা, সাংবাদিক আহসান হাবিব বলেন,
“আমার শিশু মেয়ে জান্নাতুল মারিয়া যখন আমার সঙ্গেই নাটক ও ভিডিওতে কাজ করে, তখন অনেকেই নানা ধরনের আজে-বাজে মন্তব্য করে। কিন্তু আমি জানি, আমার মেয়ে নিজের স্বপ্ন পূরণের পথেই হাঁটছে। ওর মধ্যে অভিনয়ের প্রতি এক ধরনের ভালোবাসা আর একাগ্রতা আছে। একজন বাবা হিসেবে আমি ওকে সবসময় সহযোগিতা করি, পাশে থাকি। ওর স্বপ্ন পূরণ হোক—এই কামনা করি। সমাজের মানুষের উচিত, শিশুদের উৎসাহ দেওয়া, নিরুৎসাহ করা নয়।”

সবশেষে, জান্নাতুল মারিয়া অভিনয়ের মধ্য দিয়ে তার ভবিষ্যৎ গড়তে চায় এবং দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ