ডা শরিফুল ইসলাম নোয়াখালী জেলা ডেন্টাল সার্জেন’স ফোরাম সভাপতি নির্বাচিত

বেগমগঞ্জ প্রতিনিধি::


নোয়াখালী জেলা ডেন্টাল সার্জেন’স ফোরাম সভাপতি ডা শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন |

তিনি এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর জাতীয় সেবা পরিচালক |
ডা শরিফুল ইসলামনোয়াখালী জেলা ডেন্টাল সার্জেন’স ফোরাম সভাপতি নির্বাচিত হওয়ায় Noakhali Dental Surgeons’ Forum (NDSF)এর নতুন কমিটিকে এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুলআমিন এর পক্ষ থেকে শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ডা শরিফুল ইসলাম  সেক্রেটারী ডা রায়হানুল আরেফিন ,ট্রেজারার ডা ইমতিয়াজ আহমেদ নির্বাচিত হয়েছেন আগামী ২বছরের জন্য।

AGM এ ২০১৯-২০ সেশনের শেষ সভায় নতুন পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

গত ১১ই মার্চ রাতে মাইজদী পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেল রোমান্সিয়াতে সর্বোচ্চ সংখ্যক সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ছিলেন সাবেক সভাপতি সম্মানীয় Dr B L nag,Dr Nizamuddin ,Dr Rahim Ullah Chowdhury Sir।প্রবীণ ডেন্টাল সার্জন ডা শফীক স্যার ও উপস্থিত থেকে সভার সমন্বয় করেন।
নোয়াখালীর বাইরে লক্ষীপুর জেলা গত ২বছর সম্মিলিত ভাবে NDSF এর মানোন্নয়নে একসাথে কাজ করে যাচ্ছে।
ডেন্টিস্ট্রি পেশায় সেবার অগ্রগতির পাশাপাশি, সবার মধ্যে যোগাযোগ বাড়ানো এবং জাতীয় স্বার্থে একযোগে কাজ করে যাব এ অঙ্গীকার নিয়ে ৭ম বৎসরে পা দিল সংগঠনটি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ