পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা

খাগড়াছড়ির পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিলের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা উপসহকারী প্রকৌশলী চঞ্চল চৌধুরীকে অফিস থেকে ধরে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে যান।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহ ধরে পানছড়ির বিভিন্ন এলাকায় মিটার রিডিংয়ের তুলনায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও সমাধান না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা এ পদক্ষেপ নেন।

পরে সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা গ্রাহকদের জানান, যাদের বিল অস্বাভাবিক হয়েছে তারা বিলের কপি জমা দিলে দ্রুত সমাধান করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ