দীপিকার কণ্ঠে সাড়া দেবে মেটা এআই!
এবার নতুন ভূমিকায় বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মেটা এআই’ এর নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন অভিনেত্রী।
এরপর ভিডিওটির পোশটে দীপিকা লেখেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠ এখন শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়ও শোনা যাবে। সবাই জানাবেন, এই নতুন অভিজ্ঞতা কেমন লাগল।’

তারকাদের এই কণ্ঠ মেটা এআই অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে শোনা যাবে বলে ধারণা করা হচ্ছে। এটি মেটা প্ল্যাটফর্মসের তৈরি একটি চ্যাটবট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা সংযুক্ত হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে।



Post Comment