সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুক: নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে—

নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, “নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যারা দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এবার তাদের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হবে। নতুন সরকার গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ