জয়পুরহাটে একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
এরপর জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।



Post Comment