দাগনভূঞায় নিখোঁজ কিশোরকে উদ্ধার করে বাবার কোলে ফিরিয়ে দিল পুলিশ

নোয়াখালী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের উদ্যোগে নিখোঁজের পর নিরাপদে বাবার কাছে ফিরেছে ১৪ বছর বয়সী কিশোর সাইমুন ইসলাম সাব্বির।

জানা যায়, দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন বাহারের ছেলে সাইমুন ইসলাম সাব্বির হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এতে তার পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

বিষয়টি দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের নজরে আসার পর তিনি গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তার নির্দেশনায় পুলিশের সদস্যরা বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে কিশোর সাব্বিরকে নিরাপদে উদ্ধার করেন।

পরে ওসি ফয়জুল আজীম নোমান তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত কিশোরকে তার বাবা নুরুল আমিন বাহারের হাতে তুলে দেন। দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা। এ সময় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিশোরকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের দ্রুত পদক্ষেপ পরিবারটির উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ