সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা যুবদল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার চরবাটা অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার প্রধান সড়কে শোভাযাত্রা বের করে সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
এতে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এসময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আজগর উদ্দিন দুখু’সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশ ও শোভাযাত্রায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Post Comment