নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) সকালে সেনবাগ বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সেনবাগ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ