সুবর্ণচরে বোরো ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন

সুবর্ণচর  প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচরের  ৩নং চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর, নোয়াখালীর জেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় হাইব্রিড বালিয়া-২ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।

কর্তনকৃত ২০ বর্গমিটার জায়গাতে ১৮.২০ কেজি ফলন পাওয়া যায়। সে হিসেবে হেক্টর প্রতি প্রায় ৮.৪৬ টন ফলন পাওয়া যায়। প্রাপ্ত ফলনে উপস্থিত কৃষকগন সন্তুষ্টি প্রকাশ করেন।

উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ  মোঃ হারুন অর রশিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, অত্র ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার, স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাও কর্মচারীগণ। উপস্থিত কৃষকগণ প্রাপ্ত ফলনে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য ২০২০-২০২১ অর্থ বছরে সুবর্ণচর উপজেলায় ১১০০০হেক্টর এলাকায় বোরোধান আবাদ হয় যা গত ২০১৯-২০২০ অর্থ বছরের প্রায় দ্বিগুন (৫৬২৫ হেক্টর )।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ