আলোর পথে’র পথ শিশুদের সাথে জেলা-১ ও জেলা-২
‘আলোর পথে’র পথ শিশুদের সাথে জেলা-১ ও জেলা-২
” মানবতার পতাকা তোলো, চল চল এগিয়ে চল, যেতে হবে বহুদূর” জাতীয় সভাপতির থিম ২০২০-২১’ লুকিং ফরোয়ার্ড ” বাস্তবায়নের ধারাবাহিকতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১ ও জেলা-২ এর উদ্যোগে ঢাকা গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন পার্কে পথশিশুদের সাথে সুন্দর মিলন মেলা,আড্ডা ও করোনায় সুরক্ষায় এওয়ার্নেস প্রোগ্রাম শেষে শিশুদের মাঝে সুখাদ্য ও অভিভাবক এবং অন্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
পথশিশুদের পার্কভিত্তিক শিক্ষালয় ‘ পথের আলো’র ৭৫ জন শিশু শিক্ষার্থী, অভিভাবক,১ জন শিক্ষয়িত্রী ও ২ জন শিক্ষকসহ শতাধিক উপস্থিতির সাথে উপভোগ্য সময় কাটানো শেষে খাদ্য বিতরণ করেন জেলা-১ গভর্নর এপে.সুব্রত, এপেক্স ক্লাব ঢাকার প্রেসিডেন্ট এপে. কবির আহমেদ, ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট এপে. এএসএম নাফিসসহ জেলা-১ ও জেলা-২ এর এপেক্সিয়ানবৃন্দ।



Post Comment