সুবর্ণচরে মোটরসাইকেল চোরাই চক্রের সদস্য আটক
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচর থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের মো. রাসেল (২৬)নামের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আটককৃত মো. রাসেল (২৬), উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে এবং মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, চলতি মাসের মধ্যে সুবর্ণচর থেকে ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চোরাই একটি মোটরসাইকেলসহ মোটরসাইকেল মিস্ত্রী রাসেলকে উপজেলার আটকপালিয়া বাজারের তার দোকান থেকে আটক করে পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্য মতে আরো ২টি মোটরসাইকেল আটকপালিয়া বাজারের অন্য একটি দোকান থেকে জব্দ করে পুলিশ।
ওসি জিয়াউল হক বলেন, আটক আসামির বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরবর্তীতে পুলিশ আইনগত প্রক্রিয়ায় মোটরসাইকেল গুলো মালিকদের কাছে হস্তান্তর করবে।



Post Comment