নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় নিহত-১

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মোটরসাইকেল চাপায় জাফর উল্যাহ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনায় মোটরসাইকেল চালক সৈকত উদ্দিন আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। এরআগে সকাল সাড়ে ৯টার দিকে রাস্তারমাথা-খাসেরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাফর উল্যাহ চরবাটা এলাকার সিদ্দিক উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ী থেকে খাসেরহাট রাস্তার মাথায় যাচ্ছিলেন জাফর উল্যাহ। পথে রাস্তারমাথা-খাসেরহাট সড়কে লাইট হাউজের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল জাফর উল্যাহকে চাপা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ