বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীল সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিকে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষক মো. সোহাগ (২৪) লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডেও শিক্ষা গ্রামের মো.মজনুর ছেলে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ অটোরিকশাযোগে বিভিন্ন স্থানে ফেরি করে ঔষধ বিক্রি করে। গতকাল সোমবার (১৭ মে) আসামি তার অটোরিকশা নিয়ে উপজেলার নতুন বাজার এলাকার নতুন ব্রীজের কাছে বিকেল ৪টার দিকে ফেরি করে ঔষধ বিক্রি করতে যায়। ওই সময় ঔষধ ফেরিওয়ালা বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পার্শ্ববর্তী খালের ব্রিজের নিচে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।  এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত সোহাগ দৌঁড়ে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, শনিবার সকালে ওই প্রতিবন্ধীর ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ