সুবর্ণচরে মাছের খামার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নোয়াখালী সংবাদাতা :
নোয়াখালীর সুবর্ণচরের দক্ষিণ ব্যাগ্গা থেকে মফিজ উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তির লাশ করেছে চরজব্বার থানা পুলিশ।
শনিবার ভোরে উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ ব্যাগ্গা এলাকার ফজলে এলাহীর প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মফিজ উদ্দিন একই ইউনিয়নের আবদুল হাশেমের ছেলে। সেই ভুলুয়া নদীর ভাঙ্গনে বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ায় নুরনবী নামক একটি এ্যাডভোকেটের দানকৃত জায়গায় বাস করছে।তার স্ত্রী সাত মাসের অন্তঃস্বত্ত্বা এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতরে বাবা আবদুল হাশেম জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে প্রজেক্টে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। মাছ ধরে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর প্রজেক্ট পাড়ে কচুর লতি তুলতে যায়। দুপুর হয়ে বিকেল পর্যন্ত বাড়ি ফিরে না আসায় আমরা খোঁজাখুজি করতে থাকি।পরে প্রজেক্টের পানিতে মরদেহ পাওয়া যায়।
আবদুল হাশেম বলেন, তাঁর ছেলে দীর্ঘদির যাবত মৃগী রোগে ভুগছেন। ধারণা করছেন মফিজ মৃগী রোগে মারা যেতে পারে। প্রজেক্টে মাঝ ধরা পরে কচুর লতি তুলতে গিয়ে মৃগী রোগ উঠায় পানিতে ডুবে মারা যায়।
নিহতের বড়ভাই আবুল বাশার বলেন, আমার ছোটভাই মফিজের মৃগী রোগ রয়েছে তাই আমরা কাউকে এর মৃত্যুর ব্যাপারে সন্দেহ করি না। আমার জানা মতে তার সাথে কারো কোন প্রকার বিরোধ নেই।
চর জব্বার থানা পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোর রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। তবে প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোন ধরনের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।



Post Comment