সুবর্ণচরে ক্ষতিগ্রস্থ চালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
মুজাহিদুল ইসলাম সোহেল:;
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে নোয়াখালীর সুবর্ণচরে ক্ষতিগ্রস্থ রিকসা চালক ও ব্যাটারী চালিত অটো রিকসা চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেঁৗছে দিয়েছেন সুবর্ণচর উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) চৈতী সর্ববিদ্যা।
এসময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে অনেক রিকশা চালক ও ব্যাটারী চালিত অটো রিকশা চালকদের পরিবার ও খেটে খাওয়া মানুষ অসহায় জীবনযাপন করছে।
তাদের বিষয় চিন্তা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেব উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৩শত জন অসহায় চালককে ও তাদের পরিবারকে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আজিজুর রহমান,সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের বিতরণ করা ওই ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল— দশ কেজি চাল , এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি মসুর ডাল ও এক কেজি লবণ ।



Post Comment