সুবর্ণচরে দরিদ্র, দুঃস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফএর চাউল বিতরণ
প্রতিনিধি সুবর্ণচর নোয়াখালী::
নোয়াখালীর সুবর্ণচরের পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র, দুঃস্থ অসহায় মানুষের মাঝে ভার্নারাবল গ্রুপ ফেডিং(ভিজিএফ) এর চাউল বিতরণ করেছেন চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ। প্রত্যেককে ১০ কেজি করে ১ হাজার ৬শত জনকে এ চাউল দেয়া হয়েছে।
শনিবার সকালে চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন,দায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ টি এম মহিতুল ইসলাম, ইউনিয়ন সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, গ্রামপুলিশগণ, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব, উপকারভোগী বাছাই কমিটির সদস্যবৃন্দ ও ইউনিয়নের স্থানীয় উপকার ভোগীগণ।



Post Comment