প্যানেল চেয়ারম্যান ও হারিছ চৌধুরীর বাজারের সাবেক সাধারণ সম্পাদক নুরনবী দুলাল
মুজাহিদুল ইসলাম সোহেল, প্রতিনিধি,সুবর্ণচর,নোয়াখালী ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হারিছ চৌধুরীর বাজারের সাবেক সাধারণ সম্পাদক নুরনবী দুলাল মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন ,গতকাল শনিবার সকাল ৬টা ১০মিনিটে ঢাকা ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
নুরনবী দুলাল ষোল বছর চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও চার বছর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২১ বছর হারিছ চৌধুরীর বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার বিকেলে হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চরজুবিলী ইউপি চেয়ারম্যান হানিফ চৌধূরী , যুবলীগের যুগ্ম—আহবায়ক আমির খসরু ও হারিছ চৌধুরীর বাজার ব্যবসায়ীবৃন্দ।



Post Comment