সুবর্ণচরে রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত দুই যুবক আটক
প্রতিনিধি,সুবর্ণচর,নোয়াখালী ::
নোয়াখালীর সুবর্ণচরের চর মোহাম্মদপুর থেকে রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত দুই যুবককে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের নুর হোসেন শিকদারের ছেলে আকবর হোসেন ওরফে সাইফুল্লা ও তার সহযোগী একই ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের সফি আলম এর ছেলে নুর ইসলাম (৩৩) ।
সোমবার রাতের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন থেকে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, হাতিয়ার ভাসার চর থেকে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চর আলা উদ্দিনের বোয়ালখালী ঘাটে ইঞ্জিন চালিত বোটে রোহিঙ্গা আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত আকবর হোসেন ও নুর ইসলাম কে আটক করেন। আটককৃত আকবর হোসেনের বিরুদ্ধে নোয়াখালীর সুবর্ণচরে,হাতিয়ায়,চট্টগ্রামের সন্দ্বীপে খুন,ডাকাতি, ধর্ষণ,অপহরণসহ নয়টি মামলা রয়েছে আর নুর ইসলামের বিরুদ্ধে একই অপরাধে পাঁচটি মামলা রয়েছে।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার আজকের পত্রিকাকে বলে, রোহিঙ্গা পাচার চক্র খুবই সক্রিয়। এরা নদীতে মাঝি মাল্লার মত বসবাস করে থাকে। ভাসান চরের কাছে গিয়ে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বিভিন্ন দিকে পাচার করে থাকেন। এ চক্রের সাথে যুক্তদের ধরতে অভিযান অব্যহত থাকবে।
তাদের বিরুদ্ধে পাচার আইনে মামলা ছিলো। ওই মামলায় আসামি দুইজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



Post Comment