সুবর্ণচরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, সুবর্ণচর,নোয়াখালী::


নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে পড়ে মো. জুনায়েদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জসিম উদ্দিন সওদাগরের পুত্র।

বৃহম্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জসিম উদ্দিন সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলাধূলা করার কোন ফাঁকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়।
এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে হারিয়ে পরিবারের লোকজন শোকে স্তব্ধ হয়ে গেছেন। গ্রামের লোকজন তাঁদের শান্ত করার চেষ্টা করছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ