সুবর্ণচরে ৮ কেন্দ্রে ২৪ টি বুথে মিলবে করোনা টিকা
মুজাহিদুল ইসলাম সোহেল ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলোর ৮টি ইউনিয়নে ১,২,৩ নম্বর ওয়ার্ডে মোট ২৪ টি বুথে বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক টিকা দেয়া হবে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ টিকাদান কার্যক্রম ।
কেন্দ্রগুলো হলো— চরজব্বার ইউনিয়নের চরহাসান ভুইয়ার হাট উচ্চ বিদ্যালয়, চরজুবিলী ইউনিয়ন পরিষদ, চর ওয়াপদা লালমিয়া হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর ক্লার্ক ইউনিয়নে জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদরাসা, চর আমান উল্যাহ কাটাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরবাটা ইউনিয়নে চরবাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়,পূর্ব চরবাটায় দক্ষিণ চরবাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোহাম্মদপুর ইউনিয়নে চরলক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়লা সুলতানা ঝুমা স্বাক্ষরিত এক তথ্য বিরবণী মোতাবেক জানানো হয়েছে, প্রতিটি ইউনিয়নের মোট ৬০০ জনগোষ্ঠী কে করোনা ভ্যাকসিন প্রদানের লক্ষে ৮ টি কেন্দ্রের আওতায় ২৪ টি বুথে টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে চিকিৎসক ও একজন করে ইউনিয়ন সংযুক্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এতে ২৪ জন সুপারভাইজার, ৪৮ জন টিকাদানকারী এবং ৭২জন স্বেচ্ছাসেবী একযোগে কাজ করবেন। টিকাদান কেন্দ্রে শৃংখলার দায়িত্বে থাকবেন একজন পুলিশের উপপরিদর্শন ,দুইজন আনসার সদস্য ও রোভার স্কাউটস।
ওই তথ্য বিবরণী মোতাবেক আরও জানা গেছে, সুবর্ণচর উপজেলায় টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ২০ হাজার ১৮২ জন। প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ১০ হাজার জন এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৫ হাজার ৭৬৮ জন।
টিকা স্বল্পতা ও সংরক্ষণ জটিলতায় সাত দিন বিরতি দিয়ে টিকাদান ক্যাম্পেইন চলবে ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট।



Post Comment