নোয়াখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর সুধারাম থানার পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেতারকৃত আজাদ হোসেন হেলাল (২৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল মাঝি বাড়ির আব্দুর রহিমের ছেলে।

থানা সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সুধারাম থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে। গত (১৯ জুলাই) নারীও শিশু নির্যাতন দমন আইনে হেলালের বিরুদ্ধে ভুক্তভোগী সুধারাম থানার মামলা দায়ের করেন। যার মামলা নং ২৪। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, শনিবার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ