নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি ঘটনায় আটক ১

নোয়াখালী প্রতিনিধি  ::


এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হলে  তুহিন সন্দেহভাজন হিসেবে হাসপাতালে  সামনে থেকে আটক ও সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।

নবজাতকটি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা মো. আবদুল মালেকের ছেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নবজাতকের মা জুলেখা বেগম শিশুকে বেডে রেখে টয়লেটে গেলে শিশুটি চুরি হয়ে যায়। এরপর থেকে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও সন্ধান পাওয়া যায়নি। নবজাতককে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘নবজাতক চুরির বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।’ এ ঘটনায় জড়িত অন্যদেরকেও ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ