নোয়াখালীতে ডিবির অভিযানে হত্যা,মাদক মামলার আসামিসহ আটক ৬  

নোয়াখালীঃ


জেলায় পুলিশের পৃথক অভিযানে হত্যা,মাদকসহ বিভিন্ন মামলার ৬জনকে আটক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) ।

বৃহস্পতিবার  রাতে এবং শুক্রবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে,চার উপজেলা বেগমগঞ্জ, সেনবাগ, চরজব্বর ও কবিরহাটে অভিযান চালানো হয়।

এদিকে শুক্রবার দুপুরে আড়াইটার দিকে সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুলের সামনে থেকে হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন সিহাব (২০) ও রামশরণ পুর থেকে মো.সাহাদাত হোসেন বাদশাকে (২০) গ্রেফতার করা হয়।

কবিরহাট  সুন্দলপুর এলাকা থেকে একটি মামলার পলাতক আসা, ডাকাত মিজানুর রহমান ওরফে  মিজানুর রহমান ওরফে কানা মিজান কে (৩০) আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলা মোহাম্মদপুর ও চরজব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক কারবারি মো.দেলোয়ার হোসেনকে (৪৩) ৪০ পিস ইয়াবা, মো. রহিম উদ্দিন মিলনকে (৪২) ১০০ গ্রাম গাঁজা এবং মাদক কারবারিদের সহযোগি আমির হোসেন পারভেজকে (২১) গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম, আমাদের অভিযান অব্যাহত থাকবে, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। ওয়ারেন্টভুক্ত সকল আসামি হয়তো জামিনে থাকবে নয়তো জেলে থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ