সুবর্ণচরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
মুজাহিদুল ইসলাম সোহেল ::
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মৎস্য সপ্তাহ উপলক্ষে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী যথাযথভাবে পালনের লক্ষে শনিবার বেলা ১১ টায় সাংবাদিকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.খোরশেদ আলম, সাসটেইনেবল ডেভেলপমেন্ট মেরিন ফিশারিজ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম, ক্লাষ্টার কর্মকর্তা মোঃ আমান উল্যাহ(এসডিএফ), ক্ষেত্র সহকারি আব্দুল হালিম চৌধুরী।
সুবর্ণচর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, দৈনিক বাংলা ৭১ জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন (সুমন), যায়যায়দিন প্রতিনিধি, আব্দুল বারী বাবলু, আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, মানবজমিন প্রতিনিধি ছানা উল্যাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় সাত দিন ব্যাপী কর্মসূচির বিবরণী তুলে ধরে বাংলাদেশ সরকারের মৎস্য চাষে উন্নয়নমুখী কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।



Post Comment