পূর্ব চরবাটা কলেজে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সভা
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধি::
দেশের শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি নিতে স্কুল কলেজগুলোকে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করা সহ মোট ১৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার গাইড লাইন। এ গাইড লাইন অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে লা হয়েছে। আর আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এ নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে সব স্কুল-কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি।
এরই প্রেক্ষিতে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও ১৯ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এটিএম আতাউর রহমান, সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল করিম এবং অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার কথা রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।



Post Comment