সুবর্ণচরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু

 আরিফুর রহমান।।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় দীর্ঘদিন পর আজ রোববার সরকারী নির্দেশনায় সারাদেশের মতো নোয়াখালীর সুবর্ণচরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়া হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেন শুরু হয়েছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বশরীরে পাঠদান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শরীরের তাপমাত্রা মাপার পর প্রত্যেক শিক্ষার্থীকে সাবান দিয়ে হাত ধুইয়ে শ্রেনী কক্ষে প্রবেশ করানো হয়। শ্রেনী কক্ষে পাঠদান শুরুর আগে করোনা সংক্রমন প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন কঠোরভাবে নজরদারীতে রেখেছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

শিক্ষার্থী সুলতানা সুমি বলেন অনেক দিন পর স্কুলে এসে খুব আনন্দ লাগছে স্কুল খুলে দেয়ায় আমি প্রজেটিভ মনে করছি। চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দির্দেশনা দেয়া হচ্ছে এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস নেয়া হচ্ছে। শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন শিক্ষার্থী দের উপস্থিতি ৯৫% সরকারি নির্দেশনা অনুসারেই আমরা বিভিন্ন ভাগে ক্লাস নিচ্ছে,শিক্ষার্থীদের তাপ মাত্রা সাভাবিক সকরের পরিবারের খোজ নিচ্ছি সকল শিক্ষার্থীর পরিবার করোনা মুক্ত।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ