সুবর্ণচরে ফলাফল ঘোষণার সময়  প্রিজাইডিংঅফিসারের উপর হামলা,৭ রাউন্ড গুলি নিক্ষেপ

 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরের ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল ঘোষণার সময়  প্রিজাইডিং  অফিসার ও পুলিশের উপর হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।এসময় পুলিশের ৪ জন সদস্য ও ২জন আনসার সদস্য আহত হয়েছে। হামলাকারীরা নির্বাচনী কেন্দ্র দারুল উলূম নূরানী মাদরাসা ব্যাপক ভাংচুর করেন। পুলিশ নির্বাচনী সরঞ্জামাধী রক্ষার্তে প্রিজাইডিং অফিসারের নির্দেশে শটগানের ৭ রাউন্ড গুলি নিক্ষেপ করেন।
খবর পেয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ,র‌্যাব ও অতিরিক্ত পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে তাদের কে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আল আমিন রাস্তা মাথা সংলগ্ন দারুল উলূম নূরানী মাদরাসা ভোট কেন্দ্রে্র এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,কুমিল্লা পুলিশ লাইনস্ সদস্য মো. তারেক,শাহাদাত হোসেন,উক্য মারমান  ও রায়হান রাজা আর আনসার সদস্যরা হলেন,ফারুক হোসেন ও আলা উদ্দিন।
দারুল উলূম নূরানী মাদরাসা ভোট কেন্দ্রে্র কর্তব্যরত পুলিশের সহকারী উপ—পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, দিনব্যাপী সুশৃংখলভাবে নির্বাচন শেষ হয়। রাত পৌনে আটটার দিকে প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণার সময় টিউবওয়েল প্রতীকে মেম্বার পদপ্রার্থী সৌরভ হোসেন নিজের ফলাফল মেনে নিতে পারেননি। আশেপাশে থাকা তিন চারশ লোক নিয়ে নির্বাচনী কেন্দ্র ঘিরে ফেলে।

প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান রাত দশটার দিকে বলেন, সারাদিন শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করে ফলাফল ঘোষণার সময় টিউবওয়েল প্রতীকের প্রার্থী দুই তিনশ লোক নিয়ে অর্তকিত ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ফোর্সেরা অন্ধকারে তাদের সামাল দিতে ব্যর্থ হয়ে গেলে তিনি র‌্যাব ও ম্যাজিস্ট্রেটদের খবর দেন। পরে কি হয়েছে তিনি আর ব্যাখ্যা করতে পারেননি।  হাসপাতালে চিকিৎসা নিতে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, মাদরাসাটিও ব্যাপক ভাংচুর করেছে হামলাকারীরা। কি ভাবে যে বেঁচে এসেছি তা প্রকাশ করতে পারবো না। 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ