সুবর্ণচরে ফেসবুকে হুমকির পোস্ট দিয়ে নির্বাচনী হামলা, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে দুই মেম্বার পদপ্রার্থীর মধ্যে পৃথক স্থানে হামলা ঘটনা ঘটেছে। হামলায় ৬ মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ফেসবুকে হুমকির পোস্ট দিয়ে ০২নম্বর চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকে মেম্বার পদপ্রার্থী আবু বক্কর মিজান মাঝির সমর্থকেরা প্রতিপক্ষ ফুটবল মার্কার পদপ্রার্থী আকবর হোসেন শাহনাজ মেম্বারের সমর্থকদের উপর হামলা করেন বলে দাবী করেন ফুটবল মার্কার পদপ্রার্থী আকবর হোসেন শাহনাজ।
শুক্রবার সকাল থেকে দুপুরের পর্যন্ত দুই দফায় মিজান মাঝির বাড়ীর সামনে ও স্থানীয় গ্লোব বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আগত শাহদাত হোসেন বলেন, জুম্মার নামাজ আদায় করে মোটর সাইকেলে তিনি বাড়ি ফিরছেন,পথে পেছন থেকে কয়েক যুবক মোটর সাইকেলের গতিরোধ করে টেনে হিঁচড়ে তালা প্রতীকের একটি নির্বাচনী অফিসে নিয়ে সাটার লাগিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়। পরে তিনি অচেতন হয়ে পড়লে রাস্তায় ফেলে দেন। এতে তার হাতে পায়ে মারাত্মক জখম পান।
তিনি বলেন, স্থানীয় একটি স্কুলের শিক্ষক তিনি, অন্য ইউনিয়নে ভোটের দিন সহকারী প্রিসাইডিং এর দায়িত্বে আছেন।ফুলবল প্রতীকের প্রার্থী তার মামা হওয়ার কারণে প্রতিপক্ষ তার উপর হামলা চালিয়েছে।
ফুটবল প্রতীকে পদপ্রার্থী আকবর হোসেন শাহনাজ বলেন,তালা মার্কার সমর্থক জাবেদ মাহমুদ নামের এক ব্যক্তি ফেসবুকে হুমকির পোস্ট দিয়ে কয়েকজন নিয়ে স্থানীয় গ্লোব বাজারে তার ফুটবল মার্কার সমর্থক সম্রাট মাস্টারকে পিটিয়ে গুরুতর আহত করেন। সম্্রাটকে উদ্ধার করতে গেলে দ্বিতীয় দফায় অন্যদের উপর হামলা চালায়। সকালে ফুটবল মার্কার মহিলা কর্মীরা তালা মার্কার বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় তালা মার্কার সমর্থকেরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ফুটবল মার্কার মহিলাকর্মী সেতারা বেগম,আপোসা খাতুন, মুর্শিদা খাতুন, আয়েশা খাতুন, জোহরা খাতুন ও আরজু বেগম আহত হয় ।
হামলার বিষয়ে জানতে তালা প্রতীকে মেম্বার পদপ্রার্থী আবু সিদ্দিক মিজান মাঝি মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক বলেন,কেউই এখন লিখিত অভিযোগ দেয়নি ,অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব।

 

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ