সুবর্ণচর উপজেলায় গবাদিপশু পালন বিষয়ক ৬ দিনব্যাপী যুব ট্রেনিং

সুবর্ণচর ( নোয়াখালী ) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গবাদি পশু পালন বিষয়ক ৬ দিন ব্যাপী যুব ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ৬নম্বর চর আমান উল্যাহ ইউনিয়নের যুবক আবদুল মালেক শাওন এর উদ্যোগে ট্রেনিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে আমেনা হারুন নুরানি মাদ্রাসা ট্রেনিং এর কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আজম। ৬ দিন ব্যাপী যুব ট্রেনিং ট্রেইনার হিসেবে থাকবেন আইনল হক। প্রাথমিক পর্যায়ে নারী ও পুরুষ মিলিয়ে ৩০জন বেকার যুবকের মাঝে এই ট্রেনিং দেয়া হয়।
ট্রেনিং প্রাপ্ত সদস্যরা হলেন,আবদুল মালেক শাওন ,মো.আজগর আলম মো.রহিম উল্যাহ ,সাইফুল ইসলাম ,নয়ন মজুমদার ,রোজিনা খাতুন,তাছলিমা বেগম,শাহেদা আক্তার,মোবারক হোসেন ,মো.আব্দুল হালিম,রিদুল চন্দ্র দাস,মো.আনোয়ার ,মমতাজ বেগম,কুলছুম বেগম,প্রান্ত মজুমদার ,শ্রীমান্ত মজুমদার,শান্ত মজুমদার,বেলাল হোসেন,মনোয়ারা বেগম,মো.শাহেদ উল্যাহ,আহমেদ উল্যাহ,মো.রাকিব,মো.সহেল,হরিচান দেবনাথ ,ছালেহা বেগম ,মো.নুরনবী ,মোতাহের হোসেন,পাপন দেবনাথ ,বিবি আয়শা,রহমত উল্যাহ ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ