নোয়াখালীতে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মুজাহিদুল ইসলাম সোহেল :


‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’—এ প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীতে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা সদরে বেসরকারী উন্নয়ন সংস্থা সাগরিকার হলরুম মিলনায়তনে দিবসটি উপলক্ষে গোল টেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সুশাসনের জন্য নাগরিক সুজন’র নোয়াখালীর জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় তথ্য অধিকারের উপর মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের সুবর্ণচর উপজেলা সমন্বয়কারী সাংবাদিক আবদুল বারী বাবলু।

গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ।

এ সময় তথ্য প্রাপ্তির অধিকার ও নিয়মের উপর বক্তব্য পেশ করেন, মাছরাঙ্গা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল আলম বলেন, ‘জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে আমাদের উন্নয়নের বেগ বাড়বে এবং সবার জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।’

সুজনের জেলা সহ—সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন, সুজনের সুবর্ণচর উপজেলার আহবায়ক মো. আরিফুর রহমান, সদস্য জাবেদ হোসেন, সাংবাদিক লিটন চন্দ্র দাস, শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা, এনজিও সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ। আলোচনা সভায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ ও তথ্য কমিশন প্রদত্ত তথ্য অধিকার বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ