নোয়াখালীর সুবর্ণচরে আইসিভিজিডির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুজাহিদুল ইসলাম সোহেল,
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ::


নোয়াখালীর সুবর্ণচরে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ইনভেস্টমেন্ট কমপোনেন্ট ফর ভালনার‍্যাবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) কর্মসূচীর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনিক হলরুম মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার এর সভাপতিত্বে আইসিভিজিডি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভার শেষে কর্মসূচীর উপকার ভোগী সুমি আক্তার এর হাতে উপকার ভোগী কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালী এর উপ-পরিচালক কামরুন নাহার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সুবর্ণচর মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমাজসেবা কর্মকর্তা মো.নুরনবী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আজিজুর রহমান, ইউপি সচিব মো.আবুল কালাম ও মো.নঈম, সুবর্ণচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু,মুজাহিদুল ইসলাম সোহেল । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মুহিতুল ইসলাম ।

আলোচনা সভায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল সংস্থার ট্রেনিং ম্যানেজার মাহবুবা আক্তার চলমান কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

অবহিতকরণ সভার শেষে কর্মসূচীর উপকার ভোগী সুমি আক্তার এর হাতে উপকার ভোগী কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। উপজেলার ৮টি ইউনিয়নের ১১শত উপকার ভোগী কর্মসূচীর আওতায় সুবিধা গ্রহন করবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ