সুবর্ণচরে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫ আসামী গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পৃৃথকস্থানে পুলিশের উপ—পরিদর্শক নাজিম উদ্দিন ও উপপরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরলক্ষী গ্রামের আবদুল শহিদের ছেলে মো. আনোয়ার হোসেন মঞ্জু (৩২),চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের মৃত তাজল হকের এর ছেলে ইব্রাহিম খলিল (৪৮), চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের হারিছ আহম্মেদের ছেলে মো.অজি উল্যাহ(৪৫) ও তার স্ত্রী ফরিদা আক্তার(৪৩), একই এলাকার উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ ইব্রাহিম(৩৫)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারিবারিক,যৌতুক,মাদক মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ