সুবর্ণচরে পরোয়ানাভূক্ত ৩ আসামী গ্রেপ্তার
সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পৃৃথকস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,জেলার বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের গ্রামের হোসেনপুর কাজী বাড়ির নুর হোসেনের ছেলে মো. মিলন (২৭),সেনবাগ উপজেলার ইয়ারপুর ইউনিয়নের আবু তাহের ভূইয়ার মেয়ে কহিনুর আক্তার(৩০),চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামের আবদুল মান্নান এর ছেলে রিয়াজ উদ্দিন(২৫)।
চরজব্বার থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Comment