সুবর্ণচরে অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে সরিষা বীজ বিতরণ

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ফসল সরিষা বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা চর জব্বর ইউনিয়নের জাহাজমারা ব্লকের আরসি সমাজ মার্কেট এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই বছর প্রায় ১হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ কার্যক্রম শুরু করেন। রবি মৌসুমে চাষ যোগ্য পতিত জমির পরিমান ৫ হাজার ৭শত ২০ হেক্টর। এর মাধ্যমে প্রায় ১৩৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হবে। যা বিগত বছরের তুলনায় ১১৩ হেক্টর বেশি।

উপজেলা উপ—সহকারী কৃষি অফিসার মো.মনিরুল ইসলাম এর সঞ্চালনায় সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ। এছাড়াও ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মায়দুল হাসান ও উপকারভোগী কৃষকবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন অর রশিদ বলেন,প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জায়গাকে আবাদের আওতায় নিয়ে আসার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সুবর্ণচর উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে রবি মৌসুমে ৫ হাজার ৭শত ২০ হেক্টর অনাবাদি জমিকে পর্যায়ক্রমে আবাদের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
লবনাক্ত প্রবণ এলাকা হিসেবে সুবর্ণচর উপজেলা ডাল ও তেল জাতীয় ফসল আবাদের উপযোগী। তেল জাতীয় ফসল বিশেষ করে সরিষাতে সেচের প্রয়োজন কম হওয়ায় সরিষা আবাদের মাধ্যমে অনাবাদি জমিকে আবাদের আওতায় নিয়ে আসা পাশাপাশি পানি সল্পতা সমস্যা অনেকাংশে কমে আসবে।
আগামী বছর গুলোতে সুবর্ণচরের কৃষকের উৎপাদিত বীজ দ্বারা আরো বেশি পরিমান এলাকায় সরিষার আবাদ সম্প্রসারণ সম্ভব হবে। আমরা আশা করি ৫ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুবর্ণচরের অনাবাদি জমিকে আবাদি জমিতে রূপান্তর করা সম্ভব হবে ।
কৃষি অফিসের তথ্য মতে,সুবর্ণচর উপজেলায় আবাদি জমির পরিমান ৪০ হাজার ৫০০হেক্টর। আর অনাবাদি জমির পরিমাণ ৫ হাজার ৭ শত ২০ হেক্টর। রবি মৌসুমে ৩৪হাজার ৭৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়। আবাদকৃত ফসলের মধ্যে ধান ১১হাজার ১৫০ হেক্টর, খেসারি ৪হাজার ৫০০ হেক্টর, সয়াবিন ৭হাজার৫০০ হেক্টর, শিম ২হাজার হেক্টর, সূর্যমুখী ২১০ হেক্টর, সরিষা ২০ হেক্টর, চিনাবাদাম ৮শত ৫০ হেক্টর, ভূট্টা ১৫০ হেক্টর, ফেলন ২৫০হেক্টর, তরমুজ ২হাজার ৫০০হেক্টর, মুগ ৫শত ৫০ হেক্টর, মরিচ ৬শত হেক্টর, শীতকালীন সবজি ৩হাজার ২শত ৫০ হেক্টর, অন্যান্য রবি ফসল ১হাজার ২শত ৫০ হেক্টর।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ