বিজ্ঞাপন::-: নোয়াখালীর সুবর্ণচরে নিখোঁজের ২০ দিনেও সন্ধান মেলেনি গৃহবধুর

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্কের চর উরিয়া গ্রামের নবী বাজার এলাকা থেকে রুমা আক্তার নামের এক গৃহবধু নিখোঁজ রয়েছে। গত মাসের ১৪ তারিখে নিখোঁজ হলেও ২০ দিনে তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধুর নাম রুমা আক্তার। তার কোন সন্ধান দিতেও পারেনি পুলিশ। এদিকে গৃহবধুর খোঁজে বিভিন্ন এলাকায় খবর নিয়েও না পেয়ে তাঁর দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী মোহাম্মদ সলিমুল্লাহ বাবু।

স্বামী মোহাম্মদ সলিমুল্লাহ বাবু বলেন, স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় থাকেন। প্রতিদিনের ন্যায় চাকরীতে গেলে পাশের খালার বাসার যাওয়ার কথা বলে বাপের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের নবী বাজারে নিজ বাড়িতে চলে আসে। বাপের বাড়িতে আসার ২০ দিন পর বৃদ্ধ মাকে রেখে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে খোঁজাখঁুজি করেও তাকে ২০ দিনেও পাওয়া যায়নি।

মোহাম্মদ সলিমুল্লাহ বাবু বলেন, স্ত্রী নিখোঁজ হওয়ার পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করে না পেয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর থেকে ২০দিনেও পুলিশ তাঁর কোন সন্ধান দিতে পারেনি। এমতাবস্থায় দুই কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বলেও জানান বাবু। কোন মানুষ তার সন্ধান পেয়ে থাকলে নিজের নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।

মোহাম্মদ সলিমুল্লাহ বাবু ০১৮৩৪—৬৫৭৪১২

Previous post

ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন এর ৩য় পর্যায়ে ভূমি পরিদর্শন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান

Next post

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুবর্ণচরে তিন শতাধিক মানুষের শপথ গ্রহণ 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ