সুবর্ণচরে সেনা সদস্যের কয়েকঘন্টা পরে ভগ্নিপতির মৃত্যু

সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে মোটরসাইকেল ও বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরো একজন নিহত হয়েছে। রেদোয়ান হোসেন মিশু তরফদার নামে সেনা সদস্যের নিহতের কয়েকঘন্টা পরে ভগ্নিপতি মো.শরীফকে(২৭) গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় বিকেলের দিকে তিনি মারা যান। রাতেই ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত দুইজনই মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন।
সেনা সদস্যের ভগ্নিপতি মো. শরীফ হোসেন নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মন্নান নগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যানঘাট—সুবর্ণচর সড়কের আব্দুল্যা মিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে দূর্ঘটনায় রেদোয়ান হোসেন ঘটনাস্থলে মারা যান। আর মো. শরীফ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পথেয় কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তিনি মারা যান।

চরজব্বার থানার পুরিশের পরিদর্শক (এসআই) দিপক চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত সেনা সদস্যের কয়েক ঘন্টা পরে তাঁর ভগ্নিপতি মো.শরীফকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

উল্লেখ্য.শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে সেনা সদস্য রিদোয়ান ভগ্নিপতি শরীফকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারে অবস্থিত এসএলবিতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক পিলার বোঝাই ভ্যান ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনা সদস্য রিদোয়ান মারা যান।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ