সুবর্ণচরে সামাজিক বনায়ন পরিদর্শন করেন ক্লাইমেট পারফরমেন্স অডিট টিম

নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর সুবর্ণচরে সামাজিক বনায়ন কেন্দ্র (এসএফপিসির) আওতায় বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের অর্থায়নে চর আমান উল্যাহ ইউনিয়নে ২০২০—২০২১ অর্থ বছরে তৈরি ৩০ সিডলিং কিলোমিটার স্ট্রীপ বাগান এবং ১০০ টি বসতবাড়ী বনায়ন পরিদর্শন করেন ক্লাইমেট পারফরমেন্স অডিট টিম।

শনিবার সকালে উপজেলার উপকূলীয় এলাকার এসব বনায়ন পরিদর্শন করেন।

ময়মনসিংহ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো: এ কে আজাদ খান এর নেতৃত্বে অডিট এন্ড অ্যাকাউন্ট কর্মকর্তা (এএন্ডএও) মো: জুলফিকার আলী অডিট কার্যক্রম শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন এবং বন বিভাগের উপকারভোগীগণ।

বনায়ন কার্যক্রম পরিদর্শন শেষে ময়মনসিংহ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো: এ কে আজাদ খান জানান, বাগানগুলো খুবই সুন্দর, ব্যতিক্রমী এবং ফলদ—বনজ—ভেষজ প্রজাতির শতভাগ চারা বিদ্যমান রয়েছে এছাড়াও চারার বৃদ্ধি খুবই সন্তোষজনক।

সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগ হতে মানুষের জানমাল রক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা সামাজিক বনায়নের মাধ্যমে সুবর্ণচর উপজেলাকে সবুজায়ন তথা সবুজ বেষ্টনী সৃজনের উদ্যোগ গ্রহণ করেছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ