সুবর্ণচরে মোটরসাইকেল ও বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের সংঘর্ষে সেনাসদস্য ও তাঁর ভগ্নিপতি নিহত
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে মোটরসাইকেল ও বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে রেদোয়ান হোসেন মিশু তরফদার (২৩) নামের একজন সেনবাহিনীর সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যদের ভগ্নিপতি মো.শরীফকে(২৭) গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যানঘাট—সুবর্ণচর সড়কের আব্দুল্যা মিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দলপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি ৮ সিগন্যাল ব্যাটালিয়ান সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। সেনা সদস্যের ভগ্নিপতি মো. শরীফ হোসেন নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মন্নান নগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ৫দিনের ছঁুটিতে নোয়াখালীতে আসেন সেনা সদস্য (সৈনিক) রেদোয়ান। শনিবার সকালে চাটখিল থেকে সুবর্ণচরের জোবায়ের বাজারে সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পে যান তিনি। কাজ শেষ করে নিজের ভগ্নিপতি শরীফসহ মোটরসাইকেলযোগে চাটখিলের উদ্দেশ্যে রওনা করেন তারা। পথে তাদের মোটরসাইকেলটি আব্দুল্যা মিয়ারহাট এলাকায় পেঁৗছলে সামনে থাকা একটি বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলে থাকা রেদোয়ান ও শরীফ গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম জানান, দূর্ঘটনায় নিহত সেনা সদস্যের মাথায় আঘাত লেগেছিল। আহত ব্যক্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহত সেনা সদস্য মিশুর বোন হিমু আক্তার বলেন, শুক্রবার তার ভাই সিলেট থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপ সেনা ক্যাম্পে অফিসের কিছু কাগজপত্র দিতে আসেন। যাত্রাপথে রাত হয়ে যাওয়ায় রাতে নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরস্থ বোনের বাড়িতে অবস্থান করে শনিবার সকালে ভগ্নিপতি মো. শরীফকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে স্বর্ণদ্বীপের উদেশ্যে যাত্রা করেন। তাদের মোটরসাইকেলটি সুবর্ণচর উপজেলার আবদুল্যাহ মিয়ার হাট এলাকায় পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সাথে ধাক্কা লেগে দেলোয়ারের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরত্বর আহত হয় শরীফ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হলে পথে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
চরজব্বার থানার পুরিশের পরিদর্শক (এসআই) দিপক চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত সৈনিকের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সেনা সদস্যদের ভগ্নিপতি মো.শরীফকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিদোয়ান ৫ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে ভগ্নিপতিকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারে অবস্থিত এসএলবিতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বৈদ্যুতিক পিলার বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।



Post Comment