নোয়াখালীর সুবর্ণচরে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন তিনজন সফল নারী
সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার তিন নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় সুবর্ণচরে নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শ্রেষ্ঠ জয়িতারা হলেন, নুর নাহার বেগম.হাছিনা আক্তার, মোমেনা খাতুন। এদের মধ্যে উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের নুর নাহারকে নির্যাতনের বিভীষিকা মুচে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য, পশ্চিম চরজুবিলী গ্রামের সফল জননী হচ্ছেন হাছিনা আক্তার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য চর নাঙ্গলীয়া গ্রামের মোমেনা খাতুনকে এই জয়িতা পুরস্কার দেয়া হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.টি.এম মোহিতুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলায় নারী উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিনজন জয়িতার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এএইচএম খাযরুল আনম চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে সুবর্ণচরে ২৫ জন ঋণ প্রাপ্ত নারীকে তিন লক্ষ ৫০ হাজার টাকা ঋণ দেয়া হয়।
প্রধান অতিথি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এএইচএম খাযরুল আনম চৌধুরী সেলিম সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করে বক্তব্য দেন।



Post Comment