সুবর্ণচরে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ যন্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মায়দুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আহম্মেদ, ৩নং চর ক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার, উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা— কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকবৃন্দ এবং কোম্পানী প্রতিনিধিবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন— “উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, চলতি অর্থ বছরে সুবর্ণচর উপজেলায় চারটি রিপার যন্ত্র, একটি পাওয়ার থ্রেসার ও দুইটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে।



Post Comment