নোয়াখালীর সুবর্ণচরে আগুনে ওষুধ দোকান পুড়ে ছাই
মুজাহিদুল ইসলাম সোহেল
০১৭১৭৩০১৪৬১::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে হক ফার্মেসী নামের একটি ওষধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ড হাজীপুর গ্রামের হেডম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
দোকানের সত্ত্বাধিকারী মো.রফিকুল ইসলাম কাজল জানান, সকাল থেকে দোকানে ছিলেন তিনি। দুপুর দেড়টার দিকে দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়িতে যান। পরে আগুনের খবর পেয়ে ছুটে এসে দোকানটি সম্পূর্ণ ভষ্মীভূত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ও তারা ঘটনাস্থলে যাওয়ার আগে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ওষধ ও আসবাব পুড়ে যায় তাঁর আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুর নবী বলেন, ঘটনাস্থল উপজেলা সদর থেকে অনেক দুরে হওয়ায় ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন স্থানীয়রা নিভিয়ে পেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কত টাকার ক্ষতি হয়েছে তা নিরুপন করা সম্ভব হয়নি।



Post Comment