নোয়াখালীর সুবর্ণচরে দুই ইউপিতে ১৩৩ জনের প্রতীক বরাদ্দ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরজুবিলী ও চরজব্বার ইউনিয়নে মনোনয়ন যাচাই বাচাই শেষে ১শত ৩৩ জন প্রার্থীকে প্রতীক দিয়েছেন। চেয়ারম্যানপদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে দুই জন, লাঙল প্রতীকে ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ২ জন, জাকের পার্টির দুই জন ও স্বতন্ত্র পদে ৬ জনসহ ১৩ জন প্রার্থী রয়েছেন, সংরক্ষিত নারী সদস্যপদে ২৫ জন ও সাধারণ সদস্যপদে ৯৫ জন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম। এর আগে প্রার্থীদের মধ্যে চরজুবিলীতে স্বতন্ত্রপদে দুইজন প্রার্থীতা প্রত্যাহার করেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রমতে, বিকেল ৫টার দিকে প্রার্থীদেরকে প্রতীক দেয়া হয়েছে। এদের মধ্যে চরজুবিলীতে চেয়ারম্যানপদে ৮ জন,নারী সদস্যপদে ১৪,সাধারণ সদস্যপদে ৫৫ জন আর চরজব্বারে চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে ৭ জন,নারী সদস্যপদে ১১ জন আর সাধারণ সদস্যপদে ৪১ জনের মধ্যে প্রতীক দেয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেন, এই ইউনিয়নগুলোতে মোট মনোনয়নপত্র কিনেছেন ১৩৯ জন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে ১৫ জন । এদের মধ্যে চেয়ারম্যানপদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দুইজন প্রত্যাহার করেন। সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়ন ২৫ জন আর সদস্য পদে ৯৬ জন। গত ৫ জানুয়ারী উপজেলার ২টিসহ সারাদেশে ৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহার ২৪ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ২৫ জানুয়ারী আর ভোট গ্রহণ হবে ১০ ফেব্রুয়ারী।



Post Comment