এপেক্স ক্লাব অব নোয়াখালীর কম্বল বিতরণ

সুবর্ণচর প্রতিনিধি


আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে সুবর্ণচর উপজেলায় সমাজে কম ভাগ্যবান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাব সদস্যদের আর্থিক অনুদানের প্রথম ধাপে ১০০ জন কম ভাগ্যবানের হাতে কম্বল তুলে দেয়া হয়।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালের দিকে সুবর্ণচর উপজেলার পশ্চিম জাহাজমারা গ্রামে এইসব কম্বল বিতরণ করা হয়েছে ।

ক্লাব সভাপতি এপে. আলাউদ্দিন সোহেল বলেন, এপেক্স ক্লাব অব নোয়াখালী মাসে দুইটি সেবা করে থাকেন । সমাজে কম ভাগ্যবানদের পাশে দাঁড়ানোই ক্লাবের সেবার মূল লক্ষ্য।

এপেক্স ক্লাবের সেবা পরিচালক এপেক্সিয়ান ইব্রাহিম খলিলুল্লাহ কচির তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আলাউদ্দিন সোহেল,সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান ইকবাল সিরাজী,অতীত সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ, এপে.আহমেদ উল্লাহ পারভেজ, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মুজাহিদুল ইসলাম সোহেল,এপে কামাল হোসেন ও সাংবাদিক মোহাম্মদ ছানা উল্যাহ প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ