নোয়াখালীর সুবর্ণচরে পিকআপভান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আহত চার

সুবর্ণচর( নোয়াখালী ) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাছবাহী একটি পিকআপভান নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক সড়কের পাশের খাদে পড়ে চালকসহ চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চরজব্বার থানার মোড় এলাকার রব্বানিয়া ফাযিল মাদরাসার পাশে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন জেলার হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ইয়াকুব(২৯),চানন্দি ইউনিয়নের ইসমাইল(৪০) ও সুজন(২৫) আর পিকআপ চালকের নাম জানা যায়নি।

চরজব্বার থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেয়ারম্যান ঘাট থেকে মাছ নিয়ে ৪জন মাছের আড়তদারকে নিয়ে একটি পিকআপ ভ্যান জেলা শহর মাইজদির উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ছয়টার দিকে পিকআপটির সামনের ডান পাশের চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চরজব্বার থানার মোড় এলাকার রব্বানিয়া ফাযিল মাদরাসার পাশে চেয়ারম্যানঘাট- সোনাপুর সড়কে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে আশংকামুক্ত বলেছেন। পিকআপটিতে থাকা মাছগুলো উদ্ধার করে অন্য পিকআপের মাধ্যমে বাজারে পৌঁছানো হয়েছে।

থানার মোড় এলাকার বাসিন্দা অলি উল্যা বলেন, গাড়িটি খাদে পড়ে বিকট শব্দ হলে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন।

চরজব্বার থানার উপপরিদর্শক রোমান মিয়া বলেন, কি কারণে পিকআপভান নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো জানা যায়নি। পিকআপের ভেতরে চালকসহ ৪ জন মাছের আড়তদার ছিলেন। তাঁরা সবাই দুর্ঘটনার পর ওই পিকআপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।পিকআপটি উদ্ধারের কাজ চলছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ